সুনামগঞ্জের তিনটি সীমান্তে চার লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পন্য জব্দ
সুনামগঞ্জের তিনটি উপজেলা সীমান্তে চার লক্ষাধিক টাকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ পন্য অভিযান চালিয়ে জব্দ করেছে বিজিবি। শনিবার(২৮ নভেম্বর) ভোর রাতে উপজেলা তিনটি সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে কম্বল, ফোসকা ও রসূনসহ বিভিন্ন পন্য জব্দ করেছে।

