কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আব্দুল মুনতাকিম।
