টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে।



