নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

