নতুন অধ্যক্ষ পেল ঐতিহ্যবাহী দিনাজপুর সরকারি কলেজ
দিনাজপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাজেদুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।



