বায়োমেট্রিক লগইন সুবিধা চালু হয়েছে নগদ অ্যাপে
গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ অ্যাপে যুক্ত হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা। নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে নগদ গ্রাহকেরা প্রতিবার পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।



