অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া অসময়ের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। মাঠে থাকা পাকা আমন ধান, সদ্য রোপণ করা শীতকালীন নানা শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয় চাষিরা।


