থেমে আছে কাঠের সেতুর নির্মাণ কাজ, চরম ঝুঁকিতে চরাঞ্চলের মানুষ
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরালী খোলা এলাকায় চরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ অর্ধেক করেই ফেলে রাখা হয়েছে।

