অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান
দিন আনতে পানতা ফুরায় যে সংসারে সেখানে আবার ব্যয়-বহুল চিকিৎসা কল্পনা করতে পারেনা পরিবার। অর্থাভাবে চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়া ছয় মাসের শিশু সারার চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।



