বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার বলে জানা গেছে।


