চট্টগ্রামের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক ২ সহোদর গ্রেফতার
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় তরুণ নুরুল আবছার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। গত ১৭ নভেম্বর রাতে কর্ণফুলী থানার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

