হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে হামলা; নিখোঁজ ১, আহত ১১
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে হামলার ঘটনায় এক নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


