সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর
সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ৬০টি ব্রিগেড ধ্বংস এবং ইয়েমেনের ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেওয়া এক সামরিক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব দাবি করেন।



