নন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত
বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ওবায়দুল ইসলাম ২৭ নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



