নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত
ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথম বর্ষের ১৮ শিক্ষার্থীকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বিরুদ্ধে।


