নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্য ও দক্ষিণ বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে চার দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।


