সাজেকে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ গুলিবিদ্ধ: পাহাড়ে বাড়ছে আতঙ্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।


