পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


