রোহিঙ্গা ক্যাম্পে বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষ, রক্তাক্ত বিএনপি নেতা
রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন।


