ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ
আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান। তখনই ম্যাচের ফল ড্র হতে যাচ্ছে—এমন ধারণা করেছিলেন সবাই। শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ানোর অপেক্ষায় থাকতে হয়নি খেলোয়াড় কিংবা দর্শকদের।


