সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে ইমতিয়াজ সুলতান একরাম নামের এক যুবককে গুলি করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।



