শেরপুরে ২০ পিচ ইয়াবা ও ৭০০ মিলি মাদকদ্রব্যসহ দুই ভাই গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ মিলিলিটার মাদকদ্রব্যসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের মাদকদ্রব্য আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করে।



