ঝিনাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাউসি পপুলার ব্রিজের নিচে পশ্চিম পাশে মাটি কাটার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

