নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা
নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।



