নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প, হোয়াইট হাউসে অসন্তোষ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে। নিজ দলের নেতারাই এবার হোয়াইট হাউসে রদবদল, প্রশাসনে শৃঙ্খলা ফেরানো এবং ইরান যুদ্ধ ও শুল্কনীতির মতো বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।


