ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে বিজিবির অভিযান: ভিডিও ধারণে বাধা ও যাত্রীকে হুমকির অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসনের অভিযানের সময় মালামাল নিয়ে পালানোর চেষ্টা এবং মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে এক যাত্রীকে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।




