বারবার অভিযোগ দিয়েও প্রতিকার নেই, পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিকপুত্রের ক্ষোভ
ফেনীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা, ঘরের দরজা ভাঙচুর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ার দাবি করেছেন সাপ্তাহিক মুহুরী পত্রিকার প্রকাশক কালাম পাটোয়ারীর বড় ছেলে মতিন পাটোয়ারী।


