জাতীয় নির্বাচনের মতোই অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইন-শৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি।




