অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
ঢাকাই সিনেমার পরিচিত খলঅভিনেতা শিবা শানু এবার যুক্ত হলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।



