চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার অফিস সহায়ক
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক মো. শাহজামাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে তাঁকে আটক করা হয়।

