পাহাড়ি জনপদে স্বাবলম্বিতার আলো ছড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম রাম রতন কারবারি পাড়ার সাতটি দরিদ্র পাহাড়ি পরিবারের মাঝে গবাদিপশু (ছাগল) বিতরণ করা হয়েছে।


