পাহাড়ের কোলে লুকিয়ে থাকা অপরূপ গ্রাম পাঁচগাও
শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাও থেকে। পাহাড়, সবুজ টিলা, ছোট ছোট ঝরনা আর ঝিরিপথে ঘেরা সীমান্তবর্তী এই গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য হতে পারে দারুণ এক ভ্রমণস্থান।


