এত কেনাকাটার পরও কেন থামছে না মার্কিন শুল্কের চাপ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে একের পর এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ, বিপুল পরিমাণ তুলা, গম, সয়াবিন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রতিশ্রুতিসহ মার্কিন পণ্যের জন্য বাজারসুবিধাও বাড়িয়েছে ঢাকা।


