গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই স্কটল্যান্ডে গোপনে বৈঠক করেছেন প্রিন্স হ্যারি ও তার বাবা রাজা তৃতীয় চার্লস। গত ১৭ অক্টোবর বালমোরাল এস্টেটে তাদের এ সাক্ষাৎ হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।


