বিএনপির কর্মীকে যুবলীগ সদস্য দেখিয়ে আসামি করেছে পুলিশ, নেতারা বলছেন গ্রুপিং
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়ে নেতৃত্বও দিয়েছেন। অথচ সেই বিএনপি কর্মীকেই ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ নম্বর আসামি করেছে পুলিশ।


