রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আজ রবিবার থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।


