অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাকে রেখে চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা
চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ান এই রেসলার। তার আসল নাম জারমেইন হ্যালি। শুক্রবার হ্যালির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।


