রামগঞ্জ থানার ওসিকে নিষিদ্ধ যুবলীগ নেতার হুঁশিয়ারি, বললেন ‘পারলে ঠেকান’
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা। শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে এ হুমকি দেওয়া হয়।
