স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশটির একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ বিস্ফোরণ ঘটে।


