শুকির বিদায়ী ম্যাচে রবসনের জোড়া গোলে ফর্টিসকে হারালো কিংস
বসুন্ধরা কিংস অ্যারেনায় আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন রবসন রবিনিয়ো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে ফর্টিস এফসিকে ২–১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান বাড়ান রবসন।

