গাজীপুরে নিয়মিত টহলে ১৯ প্লাটুন আনসার
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় গাজীপুরের শিল্পাঞ্চলে ১৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে জেলার ১৮টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এ নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।



