বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার জেরে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে এবং টানা তিন সপ্তাহের দরপতনের ধারা কাটিয়ে ওঠার পথে রয়েছে বাজার।



