১৯ দিনে সারা দেশে ১০০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৯২ পরিবহনে আগুন
গত ১৯ দিনে সারা দেশে ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৯২টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় একই সময়ে ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।



