সারা রাত ছিলেন বাসে, ফজরের নামাজ পড়ে এসে দেখেন জ্বালিয়ে দিয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ আগুনে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্টহাউসের সামনে পার্কিং করে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



