সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সাতটি শহরে ক্রিকেট একাডেমি চালু করতে যাচ্ছে সংস্থাটি। প্রতিটি একাডেমিতে বাছাই করা ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে দেওয়া হবে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ।


