আর্জেন্টিনার সফরসূচিতে হঠাৎ পরিবর্তন
কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কর্ডোবা যাওয়ার পরিকল্পনায় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকায় নির্ধারিত সময়ের এক দিন পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিওনেল স্কালোনির দল।


