হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ
সিরিজের প্রথম টেস্টে ৪০০ রানে প্রথম ইনিংসে অলআউটের পর বল হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন হাসান মাহমুদ। দলের ১৩ রানে স্বাগতিকদের ওপেনার এইডেন মারক্রামকে ফিরিয়েছেন তিনি।

