গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
রাজধানীর সিআইডি সদরদফতর, পল্লবী থানা, খিলক্ষেত থানা, হোটেল রেডিসনের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।



