প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস। সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝু।


