শীর্ষ সন্ত্রাসীকে পুলিশে ধরিয়ে দেওয়া ইমতিয়াজকে দিনদুপুরে গুলি, হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে।



